বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও দুই দেশের অর্থনৈতিক সম্পর্কে এর কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, আগামী দিনগুলোতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও ভালো হবে।
সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, অর্থনীতি এগিয়ে গেলে রাজনীতি পেছন পেছন আসবেই। বাংলাদেশ ও ভারত আলাদা দুটি সার্বভৌম দেশ। কেউ ছোট বা বড় নয়। দুই দেশ নিজেদের স্বার্থ রক্ষা করে সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে।
এদিকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, চীনের পর বাংলাদেশের সঙ্গে ভারতের বড় বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বর্তমানে ১২ বিলিয়ন থেকে পৌনে ১৩ বিলিয়ন ডলারের বাণিজ্য চলছে।
তিনি বলেন, বাংলাদেশ-ভারতের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নেয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে দুই দেশের মধ্যে একটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছেন ভারতের ব্যবসায়ীরা। এতে প্রমাণ হয়, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দিন দিন বাড়ছে। আগামীতে এই সম্পর্ক আরও বাড়বে।
পড়ুন : মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির
সা/


