বিজ্ঞাপন

তাফসিরুল কোরান মাহফিল এন্ড কালচারাল ইভিনিং প্রবাসীদের পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের আহবান

প্রবাস থেকে বাবা, মা ও পরিবারে কে কষ্ট দিবেন না, হয়ত আর কোন দিন আপনার সাথে তাদের সাথে দেখা হবে না, ক্ষমা চাওয়ার সুযোগ পাবেন না। একজন প্রবাসী হাজার কষ্টের মধ্যে হালাল রুজি করে দেশে পাঠানো ইমানি দায়িত্ব।

বিজ্ঞাপন

রবিবার সন্ধ্যায় ( ২৩ আগষ্ট) কুয়ালালামপুরে একটি হোটেলে বলরুমে তাফসিরুল কোরান মাহফিল এন্ড কালচারাল ইভিনিং অনুষ্ঠিত হয়েছে, দেশের ইসলামিক আলোচকদের মধ্যে অন্যতম, আল্লামা আব্দুল্লাহ আল-আমিন বলেন, মাহফিল সহ ধর্মীয় কার্যক্রম জন্য যারা এমন ধরনের আয়োজন করেন তাঁরা এই পৃথিবীতে কোন ফল না পেলেও মৃত্যুর পরে ফল পান মহান রবের কাছ থেকে। আল্লাহ কে সরাসরি পাওয়া যায় না, তাকে পেতে মাধ্যমে লাগে, সেই মাধ্যমে হলো হযরত মোহাম্মদ স: তিনি যে কাজ গুলো করেছেন আমাদের আল্লাহ কে পেতে হলে তাই করতে হবে তাকে অনুসরণ করতে হবে । তিনি আরো বলেন নবীকে কেউ অসম্মান করলে তা সর্ব শক্তি দিতে প্রতিরোধ করা প্রকৃত মুসলমানদের দায়িত্ব।

মানুষের চরিত্র দুই রকম এক ব্যাক্তিগত ২য় পাবলিক, পাবলিক চরিত্র শুধু মাত্র বেশ ধরে মানুষকে দেখানোর জন্য আর ব্যাক্তিগত চরিত্র হচ্ছে আল্লাহ তালা’র জন্য, তাঁর নিদেশ অনুয়ায়ী কাজ করা ব্যাক্তিগত কর্মের উপর বিবেচনা করে মানুষ সস্মান নিধারন করেন ।

আমাদের জানাত রুপ দিয়ে নয় গুণ দিয়ে হয় অর্জন করতে হয় , তাই আমাদের উত্তম গুনের অধিকারী হতে হবে। নিজের বন্ধুর উদাহরণ দিয়ে বলেন, তাঁর বন্ধুর চেহারা খুব সুন্দর ছিলো,তবে তাঁর স্ত্রী’র কালো ছিলেন তবে গুনে ছিলন খুব ভালো। রসুলের প্রতি দুরুদ পড়তে হবে, তবে বিড়ি খেয়ে নয়, বিড়ি না খেয়ে দুরুদ পড়তে হবে। আপনি যদি আল্লাহ পাকের হুকুম পালন করতে চান অন্যর বাড়িতে যাওয়ার আগে সালাম দিয়ে অনুমতি নিতে হবে এমন কি নিজের বাড়িতে প্রবেশ করার আগেও চুরি করে না ডুকে সালম দিতে হবে আল্লাহর হুকুম পালন যদি আপনি আল্লাহর হুকুম পালন করেন । শুদ্ধ ভাষায় কথা বলা সুন্নাত, মেহেরপুর, কুষ্টিয়ার মানুষ শুদ্ধ ভাষায় কথা বলেন।
বাংলাদেশের নামাজ আদায় ও মালয়েশিয়ার নামাজ আদায় মধ্যে পার্থক্য অনেক, মালয়েশিয়ায় নামাজ পড়ার নিয়মটা খুব ভালো, নামাজ শেষ করে, নামাজ পড়ারত ব্যাক্তির সামনে দিয়ে যাওয়া গুনা এটা আমাদের জানতে হবে।

প্রবাসীদের প্রতি অনুরোধ করে বলেন, দিলের মধ্যে আল্লাহর ভয় এনে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। রাসুল কে পেতে হবে স্বপ্নে, দিনে রাতে সব সময়। রাসুল মানুষকে বেশি ভালোবাসেন, মানুষকে তাঁকে ভালোবাসতে হবে। ওয়াজ করার সময় মাঝে মধ্যে তিনি গজল গেয়ে শুনান।

ইমানদারগণ মানুষকে বসে থাকলে হবে না অসৎ কাজে বাঁধা দিতে হবে, সৎ কাজের এগিয়ে নিয়ে যেতে হবে। মুসলমানের পরিচয় দিয়ে মুসলমান না হয়ে মরা উচিৎ না, আমাদের দেশে মুসলমান বেশি নামাজি কম, আমাদের নামাজি হতে হবে।

এ সময় ইসলামি সংগীত শিল্পী কবির বিন সামাদ গজল ও গান পরিবেশন সহ , ইসলামি বিষয়ে আলোচনা করেন শায়েখ নাহিদ হাসান আজারি, মাওলানা মিসবাহ উদ্দিন ও হাজী হাসান আলী। আইন গুরুপ অব কোম্পানি ও আমানা এইড ফাউন্ডেশন আয়োজনে মাহফিলে বাংলাদেশি দাতো, হাজী, অধ্যাপক, বিশিষ্ট ব্যবসায়ী, প্রবাসী ছোট ছোট বাচ্চা ও নারীও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জনপ্রিয় ইসলামী সংগীত শিল্পী কবির বিন সামাদ নিজের লেখা ৪ টি গান ও গজল গেয়ে শুনান প্রবাসীদের।

বয়ান করেন হাফেজ সাইফুল্লাহ, বলেন, আল্লাহ তালা মানুষ ও জীনকে পাঠিয়েছেন শুধু মাত্র আল্লাহর ইবাদত করার জন্য, পৃথিবীতে এসে আমরা মানুষের উপর জুলুম করি এটা ইসলাম পরিপন্থী কাজ।

পড়ুন:দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন