বিজ্ঞাপন

অপতথ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম ‘জামালপুর হালচাল’-এ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে মিথ্যা, মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে জামালপুরের মেলান্দহে সংবাদ সম্মেলন করেছে দুরমুঠ ইউনিয়ন বিএনপি।

বিজ্ঞাপন

সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় দুরমুঠ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিয়া বাদল।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ‘জামালপুর হালচাল’ নামের সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে দুরমুঠ ইউনিয়নের বিএনপি নেতা-কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা, ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে কটূক্তি ও অপতথ্য প্রচার করা হচ্ছে। এতে সংশ্লিষ্ট ব্যক্তিরা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হওয়ার পাশাপাশি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি করেন তিনি।

আক্তারুজ্জামান মিয়া বাদল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল এগিয়ে যাচ্ছে। এমন সময়ে পরিকল্পিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। এসব প্রচারণায় নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ সৃষ্টি হচ্ছে বলেও তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, সরকার মাদক নির্মূলে অভিযান জোরদারের ঘোষণা দেওয়ার পর দুরমুঠ ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করছেন। এতে মাদকের সঙ্গে জড়িত একটি চক্রের অবৈধ আয়ের পথ বন্ধ হওয়ায় বিভিন্ন অজুহাতে ‘জামালপুর হালচাল’-এ অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করা হয়।

এ সময় দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়ার ছেলে সৈয়দ সাফায়েত জামান অনিতের বিষয়েও অভিযোগ তুলে ধরা হয়। লিখিত বক্তব্যে বলা হয়, বিগত সরকারের সময়ে রাজনৈতিক হয়রানির অভিযোগে তাঁর বিরুদ্ধে ১৮টি মামলা করা হয়েছিল। বর্তমানে তাঁকে নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।

বিএনপির নেতারা বলেন, অপতথ্য ছড়িয়ে একে অপরের মধ্যে শত্রুতা সৃষ্টি এবং সামাজিক শান্তি বিনষ্টের চেষ্টা চলছে। এর প্রভাব সামাজিক ও রাজনৈতিক অঙ্গনেও পড়ছে। এসব অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া, সিনিয়র সভাপতি আব্দুস ছালাম, সহসভাপতি মাসুদ চৌধুরী ও জিয়াউল হক, সাংগঠনিক সম্পাদক হাতেম আলী মন্ডল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী আন্না, ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, যুবদলের আহ্বায়ক হেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান, সদস্যসচিব রঞ্জু এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক সৌরভ হাসান হালিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন থেকে ‘জামালপুর হালচাল’-এ প্রচারিত তথ্যের বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করা হয় এবং অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

পড়ুন:দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন