বিজ্ঞাপন

প্রবাসীদের উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার : এমপি সরোয়ার আলমগীর

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদ সদস্য সরোয়ার আলমগীর দুবাইয়ে সংক্ষিপ্ত সফর উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাকে গণসংবর্ধণা দিয়েছেন ফটিকছড়ির প্রবাসীরা।

বিজ্ঞাপন

রোববার (২৩ আগস্ট) দুবাইয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান সংবর্ধিত অতিথি ছিলেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুবাই বিএনপির আহ্বায়ক মো. রফিকুল আলম।

এতে বিশেষ অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল সালাম তালুকদার। এছাড়া প্রবাসী বিএনপির নেতৃবৃন্দসহ ফটিকছড়ির বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা অনুষ্ঠানে অংশ নেন।

সংবর্ধণা অনুষ্ঠানে সরোয়ার আলমগীর বলেন, “বর্তমান তারেক রহমানের সরকার প্রবাসী বাংলাদেশিদের উন্নয়নে কাজ করছে। প্রবাসীদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”

তিনি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রবাসী বাংলাদেশিদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সরোয়ার আলমগীর আরও বলেন, “প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। তাদের কল্যাণ ও স্বার্থসংশ্লিষ্ট যেকোনো উদ্যোগ বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা থাকবে।”

অনুষ্ঠান শেষে প্রবাসীরা সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সফরকে স্বাগত জানিয়ে তার সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।

পড়ুন:দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন