বিজ্ঞাপন

উত্তাল বঙ্গোপসাগরে বরগুনার ট্রলারডুবি, ১৪ জেলে নিখোঁজ

বৈরী আবহাওয়ার কবলে পড়ে উত্তাল বঙ্গোপসাগরে বরগুনার পাথরঘাটার ‘এফবি বরকত’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে।

বিজ্ঞাপন

এতে ট্রলারে থাকা ১৪ জেলে নিখোঁজ রয়েছেন। সোমবার (২৪ আগস্ট) বিকেলে গভীর সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলেদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে ট্রলার মালিক সমিতি।

খোঁজ নিয়ে জানা গেছে তিন দিন আগে পাথরঘাটা থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায় ‘এফবি বরকত’। সোমবার সাগরে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।

পরে কাছাকাছি থাকা পাথরঘাটার একটি মাছ ধরার ট্রলারের জেলেরা সাগরে ট্রলারটি ভাসতে দেখে বিষয়টি মালিক পক্ষকে জানান। তবে ট্রলারে থাকা জেলেদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ডুবে যাওয়া ট্রলারটির মালিক পাথরঘাটার আশরাফ কোম্পানি। নিখোঁজ ১৪ জেলের বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ‘এফবি বরকত’ ডুবে যাওয়ার খবর তারা অপর একটি ট্রলারের জেলেদের মাধ্যমে পেয়েছেন। খবর পাওয়ার পর নিখোঁজ জেলেদের উদ্ধারে ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে বঙ্গোপসাগরে একটি ট্রলার পাঠানো হয়েছে।

পড়ুন : মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হাইকোর্টের রায় কাল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন