রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় করা মামলার তদন্তভার কোতোয়ালি থানা থেকে জেলা গোয়েন্দা বিভাগে (ডিবি) স্থানান্তর করা হয়েছে। অধিকতর স্বচ্ছ তদন্তের পাশাপাশি দ্রুত চার্জশিট দেওয়ার লক্ষ্যে তদন্ত সংস্থা পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উপকমিশনার সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সোমবার (২৪ আগস্ট) বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি ডিবি কার্যালয়ে গিয়ে নতুন তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা বিভাগের ওসি জিনাত আলীর কাছে মামলার প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও নথিপত্র হস্তান্তর করেন।
পরে বিকেলে পুরোনো ও নতুন দুই তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলের বাড়িতে যান। সেখানে প্রথম তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল সম্পর্কে নতুন তদন্ত কর্মকর্তাকে বিস্তারিত জানান।
ডিবির উপকমিশনার সনাতন চক্রবর্তী বলেন, রোববার গভীর রাত পর্যন্ত দুই অভিযুক্ত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালত সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, আসামিরা মূলত কমিশনারের ব্রিফিংয়ে সাংবাদিকদের এবং দেশবাসীকে জানানো ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বক্তব্য দিয়েছেন। তবে কিছু বিষয়ে তারা অতিরিক্ত তথ্যও দিয়েছেন, যা আগে পুলিশকে জানাননি।
সনাতন চক্রবর্তী আরও বলেন, মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে। এখন থেকে মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক জিনাত আলী মামলাটির তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
পড়ুন: পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের তৎপরতায় উদ্বিগ্ন ভারত
আর/


