খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, ময়মনসিংহের আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে আয়োজিত বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ময়মনসিংহ-০৪ আসনের সংসদ সদস্য ওয়াহাব আকন্দ ওয়াহিদ । উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-০৬ আসনের সংসদ সদস্য মোঃ কামরুল হাসান মিলন,ময়মনসিংহ সিটিকর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন সরকার ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার,জেলা প্রশাসক সাইফুর রহমান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ কর্ণধার তরুণ সমাজকে ক্রীড়ামুখী করতে স্থানীয় পর্যায়ে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের প্রয়োজনীয়তা রয়েছে। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে ময়মনসিংহের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ সৃষ্টি হবে এবং নতুন প্রজন্মের মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ ও উৎসাহ আরও বৃদ্ধি পাবে। বিশেষ করে যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার চর্চা অত্যন্ত কার্যকর।
প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ ময়মনসিংহের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা ও প্রত্যাশার সূচনা করেছে।
পড়ুন:কুড়িগ্রাম জেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ
ইমি/


