কালিয়াকৈরে হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান উপলক্ষে ১০ম ওয়াজ ও মাহফিল অনুষ্ঠিত

গাজীপুরের কালিয়াকৈরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আবু বক্কর সিদ্দিক (রা.) ক্যাডেট মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান উপলক্ষে ১০ম বার্ষিক ওয়াজ ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১ নভেম্বর ২০২৬) রাত সাড়ে ৮টায় উপজেলার সাহেব বাজার মাদ্রাসা প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং কালিয়াকৈর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক ত্বহা যিন নূরাইন ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতা আবু ত্বহা মুহাম্মদ আদনান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামসুজ্জামান শিপলু বকশী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আলী হোসেনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ ছাড়াও স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তি, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

মাহফিলের অন্যতম আকর্ষণ ছিল পবিত্র কোরআনুল কারিম হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান অনুষ্ঠান। দীর্ঘদিনের অধ্যবসায়, পরিশ্রম ও শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে পবিত্র কোরআন মুখস্থ করার গৌরব অর্জনকারী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে পাগড়ি পরিয়ে সম্মানিত করা হয়। এ সময় শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

বক্তারা পবিত্র কোরআন শিক্ষার গুরুত্ব, ইসলামী শিক্ষার প্রসার এবং নতুন প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পবিত্র কোরআনের শিক্ষা মানুষের জীবনকে সুন্দর, সুশৃঙ্খল ও নৈতিকতাপূর্ণ করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সন্তানদের সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন ও আন্তরিক হতে হবে।

বক্তারা আরও বলেন, হাফেজে কোরআনরা পরিবার, সমাজ ও দেশের গর্ব। তাদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়ার পাশাপাশি ইসলামী শিক্ষার প্রসারে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

মাহফিলে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পড়ুন :

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন