চট্টগ্রাম-২ ফটিকছড়ির সাংসদ সরোয়ার আলমগীর বলেছেন, দলের নাম ভাঙিয়ে অপকর্ম করার সুযোগ নেই। যদি কেউ পুকুরের মাছ চুরি, সরকারি গাছ নিধন, বাড়ি ঘরে হামলা করার দুঃসাহস দেখান, তাদের এক বিন্দু ছাড় দেয়া হবে না। আমি ফটিকছড়ির গণমানুষের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, জনগণের দেখবাল করার দায়িত্ব আমার।
মঙ্গলবার (২৪ আগস্ট) বিকালে ফটিকছড়ি উপজেলা, ফটিকছড়ি পৌরসভা ও নাজিরহাট পৌরসভা শ্রমিকদলের নবগঠিত কমিটির উদ্যোগে ফটিকছড়ি উপজেলা সদর বিবিরহাটে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ফটিকছড়িতে কেউ চাঁদাবাজি করলে, তা করতে হবে আমার লাশের উপর। চাঁদাবাজদের সর্তক করছি, ভবিষ্যতে গুপ্তদের সাথে আতাঁত করে অপকর্ম করার দিন শেষ ৷
প্রধান বক্তা ছিলেন- চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সহ সভাপতি সৈয়দ এরফানুল আজিম।
ফটিকছড়ি উপজেলা শ্রমিকদলের সভাপতি মোহাম্মদ হানজালার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দৌলত মিঞার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, শ্রমিক দল চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারী সৈয়দ নাছির উদ্দীন, বিএনপি নেতা আহমদ হোসেন তালুকদার, ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, উপজেলা বিএনপি সেক্রেটারী জহির আজম চৌধুরী, জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, নাজিরহাট পৌরসভা বিএনপি আহবায়ক এজাহার মিয়া চৌধুরী, নুরুল ইসলাম, শাহনেওয়াজ সেবুল, আবুল কালাম আজাদ, নাছির উদ্দীন চৌধুরী, মনছুর আলম চৌধুরী, মিঞা মোশরাফুল আনোয়ার মশু, আব্দুর রব, কামাল হোসেন, আনোয়ার হোসেন, সাবিনা ইয়াছমিন, ফাতেমা বেগম হেনা, শিরিন আকতার।
বক্তব্য রাখেন ফটিকছড়ি পৌরসভা শ্রমিকদলের সভাপতি আহমেদ রশিদ চৌধুরী, নাজিরহাট পৌরসভা শ্রমীকদলের সভাপতি মোঃ ওসমান, সেক্রেটারী মোঃ ফোরকান, মোঃ ইকবাল, মোঃ একরাম, ইঞ্জিনিয়ার এমদাদুল ইসলাম মুন্না, হাসান কবির, প্রিন্স ওমর ফারুক, এস এম সফিউল আলম, জুয়েল চক্রবর্তী, সাইফুল হায়দার রাসেল, মহিন উদ্দিন, শারমিন খাতুন লাভলী, ছলিমা আকতার শিউলীসহ প্রমূখ।
পড়ুন:ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ খেলার উদ্বোধন
ইমি/


