বিজ্ঞাপন

বোয়ালখালীতে প্রশাসনের অভিযানে মাদক সেবনের দায়ে আটক ৩জন

চট্টগ্রামের বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে উপজেলার বেঙ্গুরা রেলওয়ে স্টেশন ও আল মদিনা মার্কেটের তৃতীয় তলায় পৃথকভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাদক সেবনের অপরাধে মোহাম্মদ মিন্টু মিয়া, সাগর আচার্য ও মোহাম্মদ সিজানকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আটক তিনজনের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক।

অভিযানে সহযোগিতা করেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাফফর আহমদ এবং থানার পুলিশ সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, এর প্রভাব পরিবার ও সমাজের ওপরও পড়ে। তাই মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসন দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।

পড়ুন : হরমুজ প্রণালীতে অস্থায়ী নৌপথ চালুর প্রস্তাব ইরান-ওমানের

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন