বিজ্ঞাপন

মালয়েশিয়ায় ইউপিএমে বিএসওএম -এর নতুন কমিটি, নেতৃত্বে অধরা-উসিন

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের বৃহৎ ও অরাজনৈতিক সংগঠন বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওম)-এর ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া (ইউপিএমে) শাখার ২০২৬–২৭ সেশনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়টির ব্যাচেলর শিক্ষার্থী তাসফিয়া আরেফীন অধরা এবং সাধারণ সম্পাদক হিসেবে নাসিক নাফিজা উসিন দায়িত্ব পেয়েছেন।

আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বানের পর আবেদনপত্রগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হয়। পরবর্তী সময়ে বিএসওএম -এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সর্বসম্মতিক্রমে ইউপিএম শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আসাদুল্লাহ আল গালীব (রাব্বি) ও সাধারণ সম্পাদক আদিবা আহমেদ কমিটির অনুমোদন দেন।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সামিন কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক ফারিয়া ফারা উর্বানা, সাংগঠনিক সম্পাদক ফয়সাল ইসলাম, কোষাধ্যক্ষ মো. শাহরিয়ার আলম, শিক্ষাবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জামানুল ইসলাম, যুগ্ম ক্রীড়া সম্পাদক উৎসব সরকার এবং সাংস্কৃতিক সম্পাদক নাফুরা নাওহা।

নবনির্বাচিত সভাপতি তাসফিয়া আরেফীন অধরা বলেন, ইউপিএমে-এ নতুন ভর্তি হওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা, একাডেমিক গাইডলাইনসহ প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার পাশাপাশি সাংস্কৃতিক ও জরুরি সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকাই নতুন কমিটির অন্যতম লক্ষ্য।

২০১৪ সালে যাত্রা শুরু করা BSOM মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণ, দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার গাইডলাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করে আসছে।
উল্লেখ্য, ২০১৪ সালে যাত্রা শুরু করা বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (BSOM) মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে কাজ করা একটি অরাজনৈতিক সংগঠন।

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার গাইডলাইন, ক্রীড়া প্রতিযোগিতা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে।

পড়ুন: জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমানের ফ্লাইটে যাত্রীর মৃত্যু

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন