বিজ্ঞাপন

ফটিকছড়িতে গভীর রাতে প্রশাসনের অভিযান, ২০ হাজার ঘনফুট বালু জব্দ

চট্টগ্রামের ফটিকছড়ির হালদা নদী সংলগ্ন বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার ঘনফুট বালু ও বালু উত্তোলনের সরঞ্জাম আটক করেছে প্রশাসন।

বিজ্ঞাপন

বুধবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত ফটিকছড়ি উত্তর উপজেলার হালদা নদী সংলগ্ন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের নেতৃত্বে অভিযানে সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ, ভূজপুর থানা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।

অভিযানকালে নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা বিপুল পরিমাণ বালু ও বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম আটক করা হয়। পরে জব্দ করা প্রায় ২০ হাজার ঘনফুট বালু ফ্ল্যাশিং আউটের মাধ্যমে পুনরায় নদীতে ফেলে দেওয়া হয়। একইসঙ্গে বালু উত্তোলনের সরঞ্জামাদি বিনষ্ট করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হালদা নদীর পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন : পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন