বিজ্ঞাপন

আজ থেকে শুরু হচ্ছে ইউরোপিয়ান টি-টোয়েন্টি ক্রিকেট লিগ

ইউরোপের ক্রিকেটে আজ থেকে শুরু হচ্ছে নতুন এক অধ্যায়। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির দুনিয়ায় এবার নাম লেখাচ্ছে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ (ETPL)। ফাফ ডু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, রবিচন্দ্রন অশ্বিন, স্টিভ স্মিথদের মতো তারকার উপস্থিতিতে প্রথম আসরেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ছয় দলের এই প্রতিযোগিতা।

বিজ্ঞাপন

শুধু মাঠের তারকারাই নন, লিগের সঙ্গে যুক্ত হয়েছেন ক্রিকেটের পরিচিত আরও অনেক মুখ। নতুন এই টুর্নামেন্ট কীভাবে হবে, কোন দলের নেতৃত্বে কে, আর কবে কোথায় ম্যাচ; চলুন একনজরে দেখে নেয়া যাক।

প্রথম ম্যাচে মুখোমুখি হবে রটারডাম ডকার্স ও আমস্টারডাম ফ্লেমস। নেদারল্যান্ডসের ভুরবার্গের স্পোর্টপার্ক ডুইভেস্টেইনে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শুরু হবে উদ্বোধনী লড়াই।

ছয় দলের এই আসর চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। সব মিলিয়ে ম্যাচ হবে ৩২টি। লিগ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুবার করে খেলবে। অর্থাৎ প্রতি দলের ম্যাচ ১০টি করে, লিগ পর্বে মোট ৩০ ম্যাচ।

এরপর ১৯ সেপ্টেম্বর হবে কোয়ালিফায়ার। ফাইনাল অনুষ্ঠিত হবে পরদিন, ২০ সেপ্টেম্বর। প্রথম ১৭টি ম্যাচ হবে ভুরবার্গে। এরপর টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো চলে যাবে আয়ারল্যান্ডের ডাবলিনের মালাহাইডে। সেখানেই হবে কোয়ালিফায়ার ও ফাইনাল।

ফাইনালে ওঠার লড়াইটা যেভাবে

লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দল সরাসরি চলে যাবে ফাইনালে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল খেলবে কোয়ালিফায়ার। সেই ম্যাচের জয়ী দল ফাইনালে শীর্ষ দলের মুখোমুখি হবে। ফলে লিগ পর্বের শেষ পর্যন্ত শীর্ষস্থান নিয়ে লড়াইও থাকবে বেশ গুরুত্বপূর্ণ।

তিন দেশের ছয় দল

প্রথম আসরে তিন দেশের ছয়টি ফ্র্যাঞ্চাইজি অংশ নিচ্ছে।

নেদারল্যান্ডস: আমস্টারডাম ফ্লেমস, রটারডাম ডকার্স
আয়ারল্যান্ড: ডাবলিন গার্ডিয়ানস, বেলফাস্ট উলভস
স্কটল্যান্ড: এডিনবরা ক্যাসল রকার্স, গ্লাসগো কসমিক

পড়ুন : নেপালে ভয়াবহ বন্যার কারন ভূমিকম্প নয়, হিমবাহ ধস : ইউএসজিএস

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন