সাফারি পার্কে ঠাঁই পেলো নারায়ণগঞ্জ থেকে উদ্ধার হওয়া মিঠা পানির কুমির

গাজীপুর সাফারি পার্কে ঠাঁই পেয়েছে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার হওয়া মিঠা পানির কুমির। গতকাল বৃহস্পতিবার(১৯ নভেম্বর) রাতে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ ঢাকা অঞ্চলের সংশ্লিষ্টরা উদ্ধার হওয়া কুমিরটি সাফারি পার্ক কতৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষ জানান, নারায়নগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর এলাকার একটি পুকুরে গত কয়েকদিন যাবৎ একটি কুমির দেখতে পেয়ে স্থানীয় বন বিভাগে খবর দেওয়া হয়। পরে খবর পেয়ে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল ঢাকা বিভাগীয় সংশ্লিষ্ট কতৃপক্ষের নির্দেশনায় তিনদিনব্যাপী অভিযান চালিয়ে কুমিরটিকে ধরা হয়। কুমিরটির দৈর্ঘ্য ৮ ফুট। কুমিরটি সংরক্ষণ ও পরিপালনের জন্য সাফারি পার্ক গাজীপুরে পাঠানো হয়েছে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক এসিএফ মো. তারেক রহমান বলেন, রাত ১০ টার দিকে প্রকৃতি সংরক্ষণ অঞ্চল ঢাকা বিভাগের সংশ্লিষ্টরা কুমিরটি পার্কে হস্তান্তর করেন। কুমিরটিকে আলাদা বেষ্টনীতে রাখা হয়েছে।

পড়ুন : অশ্রু, অপেক্ষা আর বিজয়ের এক জীবন্ত মহাকাব্য!

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন