বিজ্ঞাপন

নেপালে ভূমিকম্প-বন্যা, নিরাপদে অপু বিশ্বাস ও ‘শিকার’ টিম

নেপালে ভূমিকম্প, ভূমিধস ও আকস্মিক বন্যার মধ্যে নিরাপদে আছেন ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস ও তার অভিনীত ‘শিকার’ সিনেমার পুরো টিম। বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে অপু বিশ্বাস লিখেছেন, নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবরের মধ্যে তারা বর্তমানে নেপালে অবস্থান করছেন। পরিস্থিতির খবর ছড়িয়ে পড়ার পর অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সাংবাদিক, আত্মীয়স্বজন ও প্রিয়জন ফোন ও মেসেজ করে তাদের খোঁজ নিয়েছেন বলেও জানান তিনি।

সবার উদ্বেগ ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে অপু লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে আমরা ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে আছি এবং সবাই সুস্থ ও ভালো আছি।’

দেশে ফেরার অপেক্ষায় থাকা অপু নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়েছেন ভক্তদের। বরং সন্তানের কাছে নিরাপদে দেশে ফিরতে পারেন- এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

চলতি মাসের প্রথম সপ্তাহে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপালে যান অপু বিশ্বাস। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন মুর্তজা পলাশ। এতে আরও অভিনয় করছেন কলকাতার অভিনেতা রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্যসহ অনেকে।

এদিকে নেপালে ভূমিকম্পের পর ভূমিধস ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। রাস্তাঘাট, সেতু ও বিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বহু পর্যটক নিখোঁজ হওয়ার খবরও সামনে এসেছে।

পড়ুন:সালমান শাহ হত্যা মামলায় ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন