খুলনায় গুলি ছোড়ার ঘটনায় নারীসহ গ্রেফতার ৪, অস্ত্র উদ্ধার

0
17
বিজ্ঞাপন

খুলনায় গুলি ছোড়ার ঘটনায় অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্রসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ঘটনায় জড়িত সন্দেহে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে খুলনা সদর থানাধীন টুটপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় মোঃ মাসুদ শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে অজ্ঞাতনামা ব্যক্তিরা গুলি করে। এ ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করে খুলনা সদর থানা পুলিশ।

পুলিশ জানায়, একই দিন বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে তারা খবর পায়, খুলনা সদর থানার দারোগাপাড়া মহিউদ্দিন লেনের একটি বাসার দ্বিতীয় তলার ফ্ল্যাটের ভেতরে গুলির ঘটনা ঘটেছে। পরে সেখানে অভিযান চালিয়ে গুলির ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে খান কুব্বাত আলী (৬০) এবং ঘটনায় জড়িত সন্দেহে মোছাঃ সামছুন নাহার (৫০), কেএম আবির হাসান (২৪) ও রফিকুল ইসলাম টুকু (৬১)কে গ্রেফতার করা হয়।

অভিযানে গ্রেফতার খান কুব্বাত আলীর হেফাজত থেকে তিনটি বিভিন্ন মডেলের বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগাজিন ও আটটি তাজা গুলি উদ্ধার করা হয়।

এ ছাড়া তার কাছ থেকে দুটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, একটি লোহার তৈরি রামদা, একটি ইলেকট্রিক শক স্টান গান, কাঠের বাটযুক্ত একটি ছোরা এবং একটি পিতলের রড উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রের ঘটনায় খুলনা সদর থানায় অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইং এ তথ্য জানিয়েছে।

পড়ুন: হিমবাহ ধস, নাকি উষ্ণতার প্রভাব? নেপালের ভয়াবহ বন্যার নেপথ্যে কী

আর/

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.