বিজ্ঞাপন

রূপগঞ্জে রাতের আঁধারে ব্যক্তিমালিকানাধীন মসজিদের জমি দখলের অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাতের আঁধারে ব্যক্তিমালিকানাধীন জমির সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে বাড়িয়ারটেক জামে মসজিদের জমিতে বালি ফেলে দখল চেষ্টার অভিযোগ ওঠেছে উপজেলা বিএনপির সহ সভাপতি সৈয়দ সিরাজুল ইসলামের বিরুদ্ধে । ২৭ আগষ্ট বৃহস্পতিবার রাত ২ টার দিকে উপজেলার পশ্বি এলাকায় এমন ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী জোয়ার সাহারা এলাকার বাসিন্দা জমি মালিক শুকুর আহম্মদ থানায় লিখিত অভিযোগ সূত্রে জানান, রূপগঞ্জ সদর ইউনিয়নের পশ্বিম মৌজায় ১৪.১৭ শতাংশ সম্পত্তি ক্রয় সূত্রে মালিক হয়ে নামজারীসহ ভোগ দখল করে আসছিলেন। কিন্তু সীমানা সংক্রান্ত বিরোধের জেরে বৃহস্পতিবার রাত ২ টার দিকে রাজভ্যালি সিটির চেয়ারম্যান সৈয়দ সিরাজুল ইসলাম ও তার সহযোগি বাড়িয়াছনির বাসিন্দা রশিদ বেপারী, ইসরাফিল বেপারী, মোঃ সজল খন্দকার, মাসুম প্রধানসহ লোকজন রাতারাতি শুক্কর মাহমুদের অজ্ঞাতনামা ১৫/১৬ জন হাতে লোহার রড, শাপল, হ্যামারসহ মারাত্মক অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে আর.সিসি পিলারসহ বাউন্ডারী ওয়াল ভাংচুর করে চলে যায়। এ সময় কেয়ারটেকারকে মেরে রক্তাক্ত জখম করে মালামাল লুটে নেয়।

বাড়িয়াটেক জামে মসজিদের সাধারণ সম্পাদক সেলিম মিয়া অভিযোগ করে বলেন, তাদের মসজিদের জমিতে জোর করে সৈয়দ সিরাজগং মসজিদের জমিতে বালি ফেলে দখলে নেয়ার চেষ্টা করছে।

এসব বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সৈয়দ সিরাজুল ইসলাম মুঠোফোনে বলেন, শুক্কুর ও তার ছেলে ভাটারা এলাকায় আওয়ামীলীগ নেতা। তাদের ক্রয় করা জমি নিয়ে বিরোধ আছে,কিন্তু তারা সমাধান না করে কাজ শুরু করায় সমস্যা হয়েছে। আর মসজিদের জমিতে আমি বালি ফেলিনি, বরং মসজিদের লোকেরাই বালি ফেলেছে।

এসব নিয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাহউদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি,তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

পড়ুন : হিমবাহ ধস, নাকি উষ্ণতার প্রভাব? নেপালের ভয়াবহ বন্যার নেপথ্যে কী

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন