বিজ্ঞাপন

বাংলাদেশ কখনও কারও কাছে মাথানত করবে না: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ আর কখনো কারও কাছে মাথানত করবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদ অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা স্পিকারের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, আলোচিত মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আলোচনা হচ্ছে। এতে বাংলাদেশ যোগ দিলে কীভাবে লাভবান হবে।

জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই প্যাক্টকে (চুক্তি) বাংলাদেশ ইতিবাচক হিসেবে দেখছে। এটি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়।

চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়টি সদস্য দেশগুলোর ইচ্ছার ওপর নির্ভর করছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রায় এক বছর ধরে আলোচনার পর গত ৭ আগস্ট চুক্তিতে সই করেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

মুসলমানদের পবিত্র শহর মক্কায় চুক্তিটি সম্পন্ন হওয়ায় এর কৌশলগত গুরুত্বের পাশাপাশি তাৎপর্য নিয়েও নানা আলোচনা তৈরি হয়েছে।

পড়ুন: পুলিশে ৪ হাজার এসআই ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন