দিনাজপুরে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা শেখ বাদশাকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুরে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। দুটি বাস এবং একজন সংবাদকর্মীর মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ বেশ কয়েকটি বাস ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় প্রায় ১৫ জন আহত হয়েছে।
বুধবার দিবাগত রাতে দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শেখ বাদশাকে গ্রেফতার করে পুলিশ। তাকে ছাড়াতে শ্রমিকরা বেশ কয়েকবার থানায় গেলেও কোন সমাধান হয়নি।
আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দিনাজপুরের জেলা শহরের সাথে আভ্যন্তরিনসহ অন্য জেলার সাথে সড়কের বিভিন্ন পয়েন্টে আড়াআড়িভাবে বাস রেখে অবরোধ করে রাখে বিক্ষুদ্ধ শ্রমিকরা।
সকাল পৌনে ১১ টার দিকে কোতয়ালী থানার ভিতরে শ্রমিকদের পক্ষে এবং বিপক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে পাঁচ থেকে সাত জন শ্রমিক আহত হয়।
বিকেল সোয়া তিনটার দিকে কোতোয়ালি থানার সামনে আবারো দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় দুটি বাসে এবং একজন সংবাদকর্মীর মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এছাড়াও থানার সামনে থাকা বেশ কয়েকটি বাস ভাঙচুর করা হয়।
পরে গ্রেফতার হওয়া শ্রমিক নেতা শেখ বাদশাকে আদালতে নেয় পুলিশ।
এদিকে, সড়ক অবরোধের কারনে দুর পাল্লাসহ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আটকা পড়েছে ট্রাকসহ সব ধরনের যানবাহন চলাচল। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারন নাগরিকসহ অন্যান্যদের।
পড়ুন:বগুড়ায় গ্রামীণ পর্যটন উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ইমি/


