বিজ্ঞাপন

শ্রমিক নেতাকে গ্রেফতার : দিনাজপুরে দফায় দফা সংঘর্ষ ; জেলা থেকে সব রুটে যান চলাচল বন্ধ

দিনাজপুরে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা শেখ বাদশাকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুরে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। দুটি বাস এবং একজন সংবাদকর্মীর মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ বেশ কয়েকটি বাস ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় প্রায় ১৫ জন আহত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার দিবাগত রাতে দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শেখ বাদশাকে গ্রেফতার করে পুলিশ। তাকে ছাড়াতে শ্রমিকরা বেশ কয়েকবার থানায় গেলেও কোন সমাধান হয়নি।

আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দিনাজপুরের জেলা শহরের সাথে আভ্যন্তরিনসহ অন্য জেলার সাথে সড়কের বিভিন্ন পয়েন্টে আড়াআড়িভাবে বাস রেখে অবরোধ করে রাখে বিক্ষুদ্ধ শ্রমিকরা।

সকাল পৌনে ১১ টার দিকে কোতয়ালী থানার ভিতরে শ্রমিকদের পক্ষে এবং বিপক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে পাঁচ থেকে সাত জন শ্রমিক আহত হয়।

বিকেল সোয়া তিনটার দিকে কোতোয়ালি থানার সামনে আবারো দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় দুটি বাসে এবং একজন সংবাদকর্মীর মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এছাড়াও থানার সামনে থাকা বেশ কয়েকটি বাস ভাঙচুর করা হয়।

পরে গ্রেফতার হওয়া শ্রমিক নেতা শেখ বাদশাকে আদালতে নেয় পুলিশ।

এদিকে, সড়ক অবরোধের কারনে দুর পাল্লাসহ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আটকা পড়েছে ট্রাকসহ সব ধরনের যানবাহন চলাচল। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারন নাগরিকসহ অন্যান্যদের।

পুলিশ জানিয়েছে, শ্রমিক নেতা শেখ বাদশার বিরুদ্ধে আগের দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

অন্যদিকে শেখ বাদশা স্ত্রী ও সমর্থকদের অভিযোগ, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচনের সাধারণ সম্পাদক প্রার্থী তার স্বামীকে অংশ গ্রহনে বাধা দিতেই প্রতিপক্ষের প্ররোচনায় ভুয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে৷

পড়ুন:বগুড়ায় গ্রামীণ পর্যটন উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন