বিজ্ঞাপন

নরসিংদীতে বৈষম্যবিরোধী মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার

নরসিংদীর মাধবদীতে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় সাদিকুর রহমান লিটন নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবদীর আমদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাদিকুর রহমান লিটন আমদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত মোন্তাজ উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে আমদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এর আগে তিনি আমদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং আমদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন। তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলায় সাদিকুর রহমান লিটনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

বিজ্ঞাপন

পড়ুন : বিএনপি কোনোদিন পোষ্য বিরোধী দল পাবে না: সারজিস আলম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন