বিজ্ঞাপন

বিএসএফের পুশ-ইন চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত এলাকায় ছয়জন পুরুষকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ওই ছয়জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ।

বিজ্ঞাপন

(১৬ বিজিবি) ব্যাটালিয়নে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে (১৬ বিজিবি) ব্যাটালিয়ন -এর অধীন রামদাসপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৬/এমপি-এর কাছে এ ঘটনা ঘটে। এ সময় ভারতের ১২ ব্যাটালিয়ন বিএসএফের শমসেরনগর ক্যাম্পের সদস্যরা ছয়জন পুরুষকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে।

খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিদের সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে। পরে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়।

বিজিবি জানায়, পরবর্তীতে বৃহস্পতিবার রাত আনুমানিক পৌনে ১১টার দিকে বিএসএফ সদস্যরা ওই ছয়জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। বর্তমানে সীমান্তের ১৫০ গজের মধ্যে ভারতের অভ্যন্তরে কোনো ব্যক্তির অবস্থান বা চলাচল পরিলক্ষিত হচ্ছে না।

ঘটনার পর সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিজিবি। পাশাপাশি সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে (১৬ বিজিবি)ব্যাটালিয়ন।

পড়ুন: গ্যাস-বিদ্যুৎ ঘিরে হাহাকার, লোডশেডিংয়ে চরম দুর্ভোগ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন