বিজ্ঞাপন

পুলিশের ধাওয়ায় গাঁজাসহ মাইক্রোবাস পুকুরে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ক্রেন এনে পুকুর থেকে গাঁজাবাহী মাইক্রোবাস তুলে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করলো কসবা থানা পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পুকুর থেকে ভাসমান অবস্থায় ৯ বস্তা ভারতীয় গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ উদ্ধারকৃত মাইক্রোবাস ও গাঁজা থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, শুক্রবার ভোররাতে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সৈয়দাবাদ টু নয়নপুর সড়কে অভিযান চালায় কসবা থানা পুলিশ। এসময় কালো রঙের একটি মাইক্রোবাস পুলিশের অভিযানিক এলাকা অতিক্রম করার সময় পুলিশের সন্দেহ হলে গাড়িটি থামানোর সিগন্যাল দিলে গাড়িটি না দাঁড়িয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশও গাড়িটিকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে মাইক্রোবাসটি কসবা- সৈয়দাবাদ সড়কের সাথে সংযুক্ত আন্দিরপাড় – মনকাশাইর সড়ক দিয়ে ঢুকে পড়ে। খিদিরপুর গ্রাম পাড় হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায় মাইক্রোবাসটি। মাইক্রোবাসটির নাম্বার (ঢাকা মেট্রো-চ ১৯-০৭৪০)। পুলিশও পেছনে পেছনে এসে অবস্থান নেয় ঘটনাস্থলে। এর মধ্যে গাঁজাবাহী মাইক্রোবাসে থাকা পাচারকারী ও চালক সাঁতরে পালিয়ে যেতে সক্ষম হয়। মাইক্রোবাসটি পুকুরে পড়ার পর গাড়ি থেকে গাঁজার প্যাকেটগুলো বের হয়ে পানিতে ভেসে উঠে। পরে ক্রেন এনে মাইক্রোবাসটি তুলে পুলিশ এবং ৯ বস্তা গাঁজা উদ্ধার করে পুলিশ।


কসবা থানা অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ জানান, গাঁজা পাচারের গোপন সংবাদে আমাদের একটি টিম অভিযান চালায়। এই মাইক্রোটি সিগনাল দেয়ার পর পুলিশকে ফাঁকি দিয়ে মাইক্রোবাসটি চলে যায়। পরে আমাদের অভিযানিক টিম ধাওয়া করে। ধাওয়া খেয়ে পালানোর সময় খিদিরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। পরে ক্রেন এনে গাড়ি ও গাড়িতে থাকা গাঁজা উদ্ধার করা হয়।

পড়ুন: গ্যাস-বিদ্যুৎ ঘিরে হাহাকার, লোডশেডিংয়ে চরম দুর্ভোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন