বিজ্ঞাপন

কলমাকান্দায় রিকশা ও ভ্যান শ্রমিকদের অধিকার আদায়ে সমাবেশ

নেত্রকোনার কলমাকান্দায় রিকশা ও রিকশা ভ্যান শ্রমিকদের অধিকার, কল্যাণ এবং বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে কলমাকান্দা উপজেলা পরিষদের হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

কলমাকান্দা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম মামুন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মো. তসলিম।

সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কলমাকান্দা উপজেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কামাল উদ্দিন, কলমাকান্দা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাওলানা আবুল হাশেম এবং বিশেষ উপদেষ্টা আমানুল ইসলাম।

এছাড়া শ্রমিকদের প্রাত্যহিক জীবনের বিভিন্ন সমস্যা, বঞ্চনা ও অধিকার আদায়ের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন শ্রমিক নেতা মতিউর রহমান, এসকে আল-আমিনসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের অর্থনীতি সচল রাখতে খেটে খাওয়া শ্রমিকদের ভূমিকা অপরিসীম। অথচ তারাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত। শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হলে সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা রিকশা ও ভ্যান শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ও দ্রুত উদ্যোগ গ্রহণের জোর দাবি জানান।

এদিনের সমাবেশে কলমাকান্দা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ রিকশা ও ভ্যান শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতিতে সমাবেশটি একটি উৎসবমুখর ও প্রাণবন্ত রূপ লাভ করে।

পড়ুন : নেপাল-তিব্বত সীমান্তে উপচে পড়ল হ্রদ: প্রাণে বাঁচতে ফের ছুটছে মানুষ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন