বিজ্ঞাপন

কালাইয়ে জিয়া সাইবার ফোর্সের ৭১ সদস্যের কমিটি গঠন

বিজ্ঞাপন

জয়পুরহাটের কালাই উপজেলা শাখা জিয়া সাইবার ফোর্সের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোহাম্মদ রবিউল ইসলামকে সভাপতি, এমরান হোসেনকে সাধারণ সম্পাদক এবং খালিদ আহমেদ কাইয়ুমকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে জিয়া সাইবার ফোর্সের জয়পুরহাট জেলা শাখার সভাপতি মিলন মিয়া ও সাধারণ সম্পাদক আশিক কুমারের যৌথ স্বাক্ষরে কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত ওই পূর্ণাঙ্গ কমিটির তালিকা এ প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।

এ বিষয়ে জয়পুরহাট জেলা শাখার সহ আইন বিষয়ক সম্পাদক মোস্তাকিম বলেন, অনুমোদিত কমিটিতে বিভিন্ন পদে ৭১ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় পদ ও সদস্য রাখা হয়েছে।

আশা করা হচ্ছে এ কমিটি কালাই উপজেলায় দলীয় কার্যক্রম ও দলের ভাবমূর্তি ইতিবাচক রাখতে জোরালো ভূমিকা রাখবে। কমিটির অনুমোদনপত্রে উল্লেখিত তথ্য অনুযায়ী, কালাই উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

পড়ুন : দাখিল পাসে কৃষিশিক্ষার শিক্ষক! যোগদানের ২ বছর পর ডিপ্লোমা পাসের সনদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন