বিজ্ঞাপন

কর্মসূচি পালনে অনড় এনসিপি, একই স্থানে কওমী ছাত্রদের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। আজ শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমিতে সাংগঠনিক সমন্বয় সভা আহবান করেছে এনসিপি। তবে এই কর্মসূচির আগে ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে সংসদে এমপি হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। শুক্রবার রাতে শহরের বিক্ষোভ করেছেন তারা। পাশাপাশি শনিবার বিকেল ৩টায় একই স্থানে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানে ঘোষণা দিয়েছে কওমী ছাত্র ঐক্য পরিষদ।

বিজ্ঞাপন

এনসিপির যুগ্ম মুখ্য সংগঠন মো. আতাউল্লাহ এই বিষয়ে জানান, পূর্বঘোষিত আজকের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সাংগঠনিক সমন্বয় সভা বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমিতে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। সভায় কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এদিকে, কওমী ছাত্র ঐক্য পরিষদ নেতা আব্দুল খালেক জানান, গতকাল রাতে আমরা এনসিপির বিরুদ্ধে একটি মিছিল ও গণসমাবেশ করেছি। আমাদের তিনটি দাবী ছিল, হাসনাত আব্দুল্লাহ সংসদে যে মিথ্যাচার করেছে এই মিথ্যাচারের জন্য লাইভে এসে ক্ষমা চাইতে হবে, পরবর্তী সংসদ অধিবেশনে ক্ষমা চাইতে হবে, জনগনের কাছে ক্ষমা চাইতে হবে এবং তার এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। কিন্তু আমাদের এই দাবী তারা মানেনি তাই আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করছি। বিকেল তিনটায় শিল্পকলা একাডেমীতে কুরআন তিলাওয়াত, হামদ নাত এবং ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা করছি। ব্রাহ্মণবাড়িয়ার ইসলাম প্রিয় সবাইকে এই কর্মসূচি সফল করার জন্য আহ্বান করছি।

তবে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, এনসিপি একটি অনুষ্ঠানের কথা আবেদন করেছিলো। অনুষ্ঠান আর রাজনৈতিক কর্মসূচি এক না, তাই তা ভেন্যু বাতিল করা হয়েছে। আর কওমী ছাত্র ঐক্য পরিষদ তো কোন আবেদন করেনি। শিল্পকলায় কোন প্রোগ্রাম হবে না৷ পরবর্তীতে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, বৃহস্পতিবার হাসনাত আব্দুল্লাহ সংসদে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় কার্যকর ব্যবস্থা নিতে না পারায় সরকারে ব্যর্থতার বিষয়ে সমালোচনা করেন।

পড়ুন:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪২ কিলোমিটার যানজট, দুর্ভোগে যাত্রী-চালক

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন