বগুড়া অঞ্চলের সাংগঠনিক পরিচালক নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি বলেছেন, বিদ্যুতের সমস্যা, গ্যাসের সমস্যা, পানির সমস্যা জনগণকে নাভিশ্বাস করে ফেলেছে। ছয় মাসে দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে, দেশের আইন-শৃঙ্খলা চরম অবনতি সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না।
তিনি আরও বলেন, দেশের প্রায় ৭০ ভাগ মানুষ হ্যা’র পক্ষে ভোট দিয়েছে, আমরা আশা করেছিলাম সংসদ সদস্য হিসাবে শপথ নেওয়ার সাথে সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবেও শপথ গ্রহন করবো। কিন্তু লক্ষ্য করলাম আমরা বিধোধীদল শপথ নিলেও সরকারি দল শপথ নেয়নি। তখন বোঝা গেল, সরকার তাদের মত করে সংবিধান সংশোধন করতে চায়। আমরা তার বিরুদ্ধে সোচ্চার ছিলাম সংসদে, সাড়া দেশেও সভা, সমাবেশ করে সরকারকে বলার চেস্টা করেছি ৭০ ভাগ জনগণ যে রায় দিয়েছে তা আপনারা বাস্তবায়ন করেন। সরকার এতে কর্ণপাত না করার কারনে আমরা লং মার্চের মত কর্মসুচি দিতে বাধ্য হয়েছি।
শনিবার (২৯ আগস্ট) সকালে সিরাজগঞ্জ হাটিকুমরুল ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে রেস্টুরেন্ট জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চলের লং মার্চ বাস্তবায়ন কমিটির বৈঠকে সভাপতি হিসেবে তিনি এসময় কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন, বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম, পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি, বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হক, জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডাক্তার ফজলুল রহমান সাঈদ এমপি, বগুড়া মহানগর জামায়াতের আমীর জনাব আবিদুর রহমান সোহেল, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলমসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে লং মার্চ বাস্তবায়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহন ও বাস্তবায়নের পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
পড়ুন : বই দেখে পরীক্ষা: ৪ পরীক্ষার্থী বহিষ্কার, ২ শিক্ষককে অব্যাহতি
সা/


