বিজ্ঞাপন

মদনে বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

নেত্রকোনার মদন উপজেলায় বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি মো. ইসলাম উদ্দিনকে (৫১) গ্রেফতার করেছে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।

বিজ্ঞাপন

শনিবার (২৯ আগস্ট) আড়াইটার দিকে (শুক্রবার দিবাগত রাত) নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত অনুমান আড়াইটার দিকে উপজেলার চানগাঁও শাহপুর তিনবাড়ি গ্রামে অভিযান পরিচালনা করে মদন থানা পুলিশ। এ সময় নিজ বাড়ি থেকে ইসলাম উদ্দিনকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রশিদ তালুকদার ও জহুরা আক্তারের ছেলে। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুঁজছিল।

থানার নথি অনুযায়ী, মো. ইসলাম উদ্দিন মদন থানায় দায়ের করা বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলার ১৩নং এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে বেআইনি অনধিকার প্রবেশ, হত্যাচেষ্টা, চুরি ও গুরুতর জখমসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে। এছাড়াও একই মামলায় তার বিরুদ্ধে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের একাধিক ধারা যুক্ত রয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দীন করিম জানান, “সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে গোপন সংবাদের খবর পেয়ে রাতে অভিযান চালিয়ে আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে দণ্ডবিধি ও বিস্ফোরক আইনে গুরুতর অভিযোগ রয়েছে।”

তিনি আরও জানান, শনিবার সকালে আইনি প্রক্রিয়া শেষে কড়া পুলিশ পাহারায় আসামিকে নেত্রকোনা জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

পড়ুন : বই দেখে পরীক্ষা: ৪ পরীক্ষার্থী বহিষ্কার, ২ শিক্ষককে অব্যাহতি

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন