সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা ৩১ বস্তা জিরা এবং পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত বারকি নৌকা জব্দ করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের গোয়াইন নদীর ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে এসব উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোরে ভারত থেকে অবৈধভাবে জিরার একটি চালান নিয়ে চোরাকারবারিরা নদীপথে বাংলাবাজারে প্রবেশ করছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহলদল গোয়াইন নদী এলাকায় অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ও নৌকা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ওই বারকি নৌকায় তল্লাশি চালিয়ে অবৈধভাবে আনা ৩১ বস্তা ভারতীয় জিরা ও বারকি নৌকা জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার (এসআই) ফয়েজ, এসআই মো. মহি উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারক জানান, সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। জব্দকৃত ৩১ বস্তা জিরা ও বারকি নৌকার বিষয়ে প্রচলিত আইন ও বিধি মোতাবেক প্রক্রিয়া চলমান রয়েছে।
পড়ুন : লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
সা/


