বিজ্ঞাপন

তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে: আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জ বিসিক শিল্প মালিক সমিতির উদ্যোগে শিল্প শ্রমিক ভাই-বোনদের জন্য বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যসেবা-২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি, সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান এমপি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, “দেশনায়ক তারেক রহমান নির্বাচনের আগে জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। এরই অংশ হিসেবে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়া শুরু হয়েছে।”

তিনি বলেন, “বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার বিদ্যুৎ খাতে নতুন গ্রিড স্থাপন এবং গ্যাসের নতুন কূপ খননের কার্যকর উদ্যোগ নেয়নি। এর ফলে বর্তমানে বিদ্যুৎ ও গ্যাস খাতে নানা সংকট দেখা দিয়েছে।”

আমান উল্লাহ আমান আরও বলেন, “তারেক রহমানের সরকার এ সমস্যাগুলো সমাধানে কাজ করছে। বিদ্যুৎ ও গ্যাসের সংকট দ্রুত সমাধান হবে, ইনশাআল্লাহ।”

তিনি শিল্প শ্রমিকদের দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি উল্লেখ করে বলেন, শ্রমিকদের স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ধরনের স্বাস্থ্যসেবা কর্মসূচি শ্রমিকদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কেরানীগঞ্জ বিসিক শিল্প মালিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিল্প এলাকার শ্রমিকদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। এতে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

পড়ুন:৩ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা – বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিত

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন