বিজ্ঞাপন

কুয়েতে গাউছিয়া কমিটির জশনে ঈদে মিলাদুন্নবী পালিত, হিজিল শাখার নতুন কমিটি গঠন

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত আহ্বায়ক কমিটির ব্যবস্থাপনায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুয়েতের হিজিলস্থ একটি সেমিনার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

​গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েতের আহ্বায়ক হযরতুল আল্লামা আলহাজ কামরুল হাসান কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক ও আঞ্জুমানে খোদ্দামুল মুসলিমিন কুয়েত শাখার সভাপতি মাওলানা মহিউদ্দিন সোহাগ।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য মাওলানা মহসিন কবির চৌধুরী ও মাওলানা আবদী মোস্তফা আবদী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফাহাহিল শাখার ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন লেদু এবং সিনিয়র সহ-সভাপতি মজিব সাহেব।

​সভায় আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ সোহেল, মোহাম্মদ জামাল উদ্দিন ও মোহাম্মদ রফিক বক্তব্য প্রদান করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ শফি, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ দিদার, মোহাম্মদ মাসুদসহ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ প্রবাসী।

​আলোচনা সভা শেষে হাফেজ দিদারুল ইসলামকে সভাপতি এবং সৈয়দ মোহাম্মদ সালাউদ্দিনকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২৯ সদস্যবিশিষ্ট ‘কুয়েত হিজিল শাখা’ কমিটি ঘোষণা করা হয়। ​সর্বশেষ মিলাদ-কিয়াম, বিশ্ব উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া-মুনাজাত করা হয়।

পড়ুন:তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে: আমান উল্লাহ আমান

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন