দেশের ৬৪ জেলায় ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) জামায়াতের ১১ সংসদ সদস্য হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন। এতে মন্ত্রিপরিষদ সচিবকে বিবাদী করা হয়েছে।
রিটকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ‘২০০১ সালে একই রকমভাবে জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছিল। তৎকালীন এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদন দায়ের করা হয়। উক্ত রিট মামলায় হাইকোর্ট বিভাগ দায়িত্ব বণ্টন সংক্রান্ত সিদ্ধান্ত অসাংবিধানিক ঘোষণা করেন। রুলস অফ বিসনেস, বাংলাদেশের সংবিধান ও উচ্চ আদালতের রায় অনুযায়ী এই ধরনের সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ব বহির্ভূত এবং বেআইনি।’
রিট আবেদনকারী সংসদ সদস্যরা হলেন- নাজিবুর রহমান, মীর আহমেদ বিন কাসেম, গোলাম রাব্বানী, নুরুল ইসলাম, মাসুদ পারভেজ, মো. আজিজুর রহমান, শেখ মনজুরুল হক, শফিকুল ইসলাম মাসুদ, সালাউদ্দিন ও মো. জহিরুল ইসলাম।
হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে রিটটির শুনানি হওয়ার কথা রয়েছে।
পড়ুন: ২ লাখ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু করবে মালয়েশিয়া, ১০ হাজার বিনামূল্যে
আর/


