টাঙ্গাইলের নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন হয়েছেন। রোববার দুপুরে উপজেলার বেকড়া আটগ্রাম ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম ভূইয়া (৫৫) ওই গ্রামের বাসিন্দা। ছেলেকে টাকা দিতে দেরী হওয়ায় শীলপাথর দিয়ে মাথায় উপরযোপড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, আব্দুর রহিম ভূইয়া সকাল ১১ টার দিকে নিজ ঘরে ভাত খেতে বসে। এ সময় তার মাদকাসক্ত ছেলে অভিযুক্ত মোস্তফা ভূইয়া (২২) বাবার কাছে টাকা দাবী করে। টাকা দিতে দেরী হওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠে সে এক পর্যায় মোস্তফা ঘরে থাকা শীলপাথর দিয়ে বাবার মাথায় উপুর্যপূরী আঘাত করে। ফলে পিতা আব্দুর রহিম মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলেই সে মৃত্যুবরন করে।
স্থানীয়রা জানান, অভিযুক্ত মোস্তফা একজন মাদকাসক্ত। সে কিছুদিন আগে বিয়ে করেছে। বিয়ের পর থেকে স্ত্রীকে অমানসিক নির্যাতন করে। নির্যাতন সয্য করতে না পেরে সম্প্রতি স্ত্রী বাবার বাড়ি চলে গেছেন।
নিহতের স্ত্রী শিরিন বেগম ও বড় মেয়ে সালমা বলেন, মোস্তফা একজন মানষিক ভারসাম্যহীন। মাঝেমধ্যেই বাড়িতে পাগলামী করে।
ইউপি সদস্য আব্দুল কদ্দুস বলেন, অভিযুক্ত মোস্তফা একজন মাদকাসক্ত। টাকা পয়সা নিয়ে বাবার সাথে বাকবিতন্ডায় এক পর্যায়ে এ দুর্ঘটনাটি ঘটেছে।
নাগরপুর থানার ওসি জহুরুল ইসলাম বলেন, হত্যার পর অভিযুক্ত মোস্তফা ভূইয়া ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পরায় তাকে গ্রেফতার করা যায়নি। লাশ উদ্বার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

