দেশের বাজারে নতুন করে সোনা ও রুপার গহনার দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে এখন ভ্যাটসহ ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা লাগছে।
গত শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে সোনা ও রুপার গহনার এই নতুন দাম কার্যকর হয়েছে। পরবর্তী সময়ে বাজুস নতুন করে দাম নির্ধারণ না করা পর্যন্ত এ দরেই সোনা ও রুপার গহনা বিক্রি হবে।
বাজুসের নির্ধারিত দরে, ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ভ্যাটসহ ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা। আর ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা। তবে তুলনামূলক কম দামি সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনা কিনতে খরচ হবে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।
সোনার পাশাপাশি রুপার গহনার দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৫ হাজার ৩০৭ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনা ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩২৪ টাকা দরে বিক্রি হচ্ছে।
পড়ুন : বাংলাদেশ ব্যাংকের মুনাফা প্রায় ২৬ হাজার কোটি টাকা
সা/


