ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফজু রহমান (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার(৩১ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্নেলবাজারে এ ঘটনা ঘটে।
নিহত ফজু রহমান আখাউড়া উপজেলার ইটনা গ্রামের মৃত মন্তাজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কর্নেলবাজারে টিসিবির পণ্য রাখার একটি গুদাম রয়েছে। সকালে গুদাম থেকে বিক্রির জন্য পণ্য বের করতে শাটার খুলতে যান ফজু রহমান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে পথেই তাঁর মৃত্যু হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফজু রহমানের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাঁর লাশ থানার হেফাজতে রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন:নজরুলের সাহিত্য ও সংগীত চর্চায় কলমাকান্দায় শুরু হলো সাংস্কৃতিক প্রতিযোগিতা
ইমি/


