বিজ্ঞাপন

পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে আদিল (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে উজানটিয়ার ৫ নম্বর ওয়ার্ডের পেকুয়ার চর নতুনঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু ওই এলাকার লবণ চাষী মোহাম্মদ হানিফের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে পরিবারের অগোচরে শিশুটি বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উজানটিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামাল উদ্দিন শুিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।বলেন, তিনি বলেন ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।
নিহতের স্বজন মোহাম্মদ রুবেল বলেন, পরিবারের অগোচরে শিশুটি পুকুরের পানিতে পড়ে মারা যায়। তার মৃত্যুত পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পড়ুন:কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত না থাকলেও আগেই হাজিরা, নারায়ণগঞ্জে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন