বিজ্ঞাপন

বাক্কো নির্বাচনে প্রার্থী মোহাম্মদ মোস্তফা জামান

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (BACCO)-এর আসন্ন নির্বাচনে প্রার্থী হয়েছেন GoBangla Solutions-এর Founder & CEO মোহাম্মদ মোস্তফা জামান। দীর্ঘ ১৫ বছর ধরে ব্যাকোর সঙ্গে সম্পৃক্ত থেকে দেশের BPO, Contact Center ও IT-enabled Services (ITES) খাতের উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং শিল্পটির প্রসারে কাজ করার অভিজ্ঞতাকে সামনে রেখে তিনি সদস্যদের আস্থা ও সমর্থন চেয়েছেন।

বিজ্ঞাপন

বাক্কোর সঙ্গে দীর্ঘ পথচলায় মোহাম্মদ মোস্তফা জামান সংগঠনটির বিভিন্ন কমিটি ও কার্যক্রমে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সময়ে একাধিক কমিটির নেতৃত্ব দেওয়ার পাশাপাশি *BACCO Academic Committee-এর কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া *পূর্ববর্তী কমিটিতে Training & Skills Development Subcommittee-এর নেতৃত্বও দিয়েছেন তিনি। দক্ষ মানবসম্পদ উন্নয়ন, প্রশিক্ষণ এবং ইন্ডাস্ট্রির চাহিদাভিত্তিক স্কিল ডেভেলপমেন্টকে এগিয়ে নিতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন।

তার দীর্ঘদিনের কাজের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে দেশের BPO ও ITES খাতের জন্য দক্ষ মানবসম্পদ তৈরি। প্রায় ১৯ বছরের পেশাগত অভিজ্ঞতায় প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, মেন্টরিং ও কর্মসংস্থানমুখী বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ৫০ হাজারের বেশি দক্ষ জনবল তৈরিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখেছেন

বিশেষ করে সরকারি ও শিল্পখাতভিত্তিক দক্ষতা উন্নয়ন কার্যক্রমে তার উল্লেখযোগ্য সম্পৃক্ততা রয়েছে। ২০১৬ সালে SEIP-BACCO প্রকল্পে Competency Standard (CS) ও Competency Based Learning Materials (CBLM) তৈরির কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ সময় BPO ও Customer Service খাতের উপযোগী চারটি Competency Standard এবং দুটি CBLM উন্নয়নে তিনি সহযোগিতা করেন। এসব উদ্যোগের লক্ষ্য ছিল দেশের তরুণদের প্রশিক্ষণকে শিল্পখাতের বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এবং চাকরির বাজারের জন্য প্রয়োজনীয় দক্ষতা তৈরি করা।

দেশে আন্তর্জাতিক Call Center প্রতিষ্ঠা ও পরিচালনার ক্ষেত্রেও মোহাম্মদ মোস্তফা জামানের উল্লেখযোগ্য অবদান রয়েছে। বাংলাদেশের Contact Center ও BPO খাত যখন বিকাশের প্রাথমিক পর্যায়ে ছিল, তখন আন্তর্জাতিক ক্লায়েন্ট ও সেবা কাঠামোর উপযোগী Call Center পরিচালনা, কর্মীদের প্রশিক্ষণ এবং তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে তিনি কাজ করেন। আন্তর্জাতিক Call Center পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা তার পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ।

শুধু প্রশিক্ষণ বা প্রতিষ্ঠান পরিচালনায় সীমাবদ্ধ না থেকে BPO-কে একটি সম্ভাবনাময় ক্যারিয়ার ও শিল্পখাত হিসেবে বাংলাদেশের তরুণদের কাছে তুলে ধরতেও দীর্ঘদিন কাজ করেছেন তিনি। ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে সভা, সেমিনার, প্রশিক্ষণ, ক্যারিয়ার সেশন ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে BPO, Contact Center এবং ITES খাতের সম্ভাবনা তুলে ধরেছেন।

বাংলাদেশে BACCO এবং BPO শিল্পকে আরও পরিচিত ও শক্তিশালী করার লক্ষ্যেও তিনি দেশব্যাপী বিভিন্ন প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রমে যুক্ত ছিলেন। নতুন প্রজন্মকে এই শিল্পের সঙ্গে সম্পৃক্ত করা, দক্ষ জনবল তৈরি এবং BPO-কে একটি টেকসই কর্মসংস্থান ও ব্যবসায়িক খাত হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তার কাজ দীর্ঘ সময় ধরে অব্যাহত রয়েছে।

তার মতে, বাংলাদেশের BPO শিল্পের পরবর্তী প্রবৃদ্ধির জন্য শুধু ব্যবসা বৃদ্ধি নয়, একই সঙ্গে দক্ষ মানবসম্পদ, প্রযুক্তিগত সক্ষমতা, নতুন বাজার, সদস্য প্রতিষ্ঠানের ব্যবসায়িক সুযোগ এবং industry branding-এর ওপর সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।

আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে মোহাম্মদ মোস্তফা জামান জানিয়েছেন, বাক্কোর সঙ্গে তার পথচলা প্রায় ১৫ বছরের। এই দীর্ঘ সময়ে সংগঠনটির জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। ব্যাকোকে তিনি শুধু একটি পেশাজীবী সংগঠন হিসেবে নয়, বরং নিজের দীর্ঘ পেশাগত যাত্রা ও পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখেন।

বাক্কোর সদস্যদের কাছ থেকে পাওয়া আস্থা, সহযোগিতা ও উৎসাহ তাকে নির্বাচনে অংশ নিতে অনুপ্রাণিত করেছে বলে জানান তিনি।

নির্বাচিত হলে তার অন্যতম প্রধান লক্ষ্য হবে BACCO-কে আরও বেশি Member-Centric Association হিসেবে গড়ে তোলা। সদস্যদের প্রয়োজন ও সমস্যা দ্রুত চিহ্নিত করা, সদস্য প্রতিষ্ঠানের জন্য নতুন ব্যবসার সুযোগ তৈরি, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, দেশি-বিদেশি বাজার সম্প্রসারণ, তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ত করা এবং সংগঠনের কার্যক্রমে সদস্যদের অংশগ্রহণ আরও বাড়ানোর ওপর গুরুত্ব দিতে চান তিনি।

একই সঙ্গে বাংলাদেশের BPO ও Outsourcing শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালীভাবে তুলে ধরার জন্য সদস্য প্রতিষ্ঠান, সরকার, শিক্ষা প্রতিষ্ঠান এবং দক্ষতা উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় তৈরির ওপর গুরুত্ব দিতে চান মোহাম্মদ মোস্তফা জামান।

তার বিশ্বাস, একটি শক্তিশালী অ্যাসোসিয়েশন তখনই তৈরি হয়, যখন তার সদস্যরা সংগঠনের কার্যক্রমের কেন্দ্রে থাকেন। সদস্য প্রতিষ্ঠানের ব্যবসায়িক সক্ষমতা ও প্রবৃদ্ধি বাড়লে তার ইতিবাচক প্রভাব পুরো BPO ও ITES শিল্পের ওপর পড়ে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

দীর্ঘদিনের সংগঠক, প্রশিক্ষক ও BPO পেশাজীবী হিসেবে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ব্যাকোর পরবর্তী পর্যায়ের উন্নয়নযাত্রায় আরও সক্রিয় ভূমিকা রাখতে চান তিনি।

আসন্ন নির্বাচনে সদস্যদের ভালোবাসা, দোয়া ও সমর্থন কামনা করে মোহাম্মদ মোস্তফা জামান ব্যাকোকে আরও শক্তিশালী, কার্যকর এবং সদস্যকেন্দ্রিক সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

পড়ুন: রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব নেই

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন