বিজ্ঞাপন

ভেদরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, মানবিক মূল্যবোধ ও সৃষ্টিশীলতাকে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে শরীয়তপুরের ভেদরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩১ আগষ্ট ভেদরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সিদ্দিক, সহকারী কমিশনার ভূমি কে এম রাফসান রাব্বি ও ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান তালুকদার রতনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারের বিভিন্ন দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সিদ্দিক জানান, শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের মেধা, মনন ও সৃজনশীলতাকে বিকশিত করাই এ প্রতিযোগিতার অন্যতম লক্ষ্য। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, মানবিক মূল্যবোধ ও সাম্যের দর্শনের সঙ্গে আরও গভীরভাবে পরিচিত হওয়ার সুযোগ পাবে।

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় সাংস্কৃতিক প্রতিভার বিকাশের পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, মানবিকতা ও অসাম্প্রদায়িক মূল্যবোধ জাগ্রত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

তিনি বলেন, সংস্কৃতির চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পড়ুন:রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন