বিজ্ঞাপন

ইরানে ‘কঠোর’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘কঠোর’ হামলার হুঁশিয়ারি দিয়েছেন। প্রায় এক মাসের বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে সোমবার (৩১ আগস্ট) তিনি এ হুঁশিয়ারি দেন।

বিজ্ঞাপন

ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইংস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, জর্ডানে মার্কিন বাহিনীর ওপর ইরানের হামলার জবাব দেওয়া হবে। তিনি বলেন, আমরা তাদের কঠোরভাবে আঘাত করব। 

এর আগে, রোববার(৩০ আগস্ট) হরমুজ প্রণালির লারাক দ্বীপে দুটি ইরানি রকেট উৎক্ষেপণকারী স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী। প্রায় এক মাসের বিরতির পর এ হামলার মধ্য দিয়ে অঞ্চলটিতে আবারও সামরিক অভিযান শুরু হয়।

যুক্তরাষ্ট্রের ওই হামলার প্রতিক্রিয়ায় ইরান জর্ডানে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর হামলা চালানোর দাবি করে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের একটি মার্কিন ঘাঁটিও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে তেহরান।

ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স এক বিবৃতিতে জানান, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সদস্যদের রকেট ও সমুদ্র-মাইন নিক্ষেপের প্রস্তুতি নিতে দেখা গিয়েছিল।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। গত সপ্তাহেই আন্তর্জাতিক নৌপথ থেকে সমুদ্র-মাইন অপসারণের কাজ শেষ করেছে মার্কিন বাহিনী।

মার্কিন হামলার পর ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, লারাক দ্বীপে হামলার জবাব দেওয়া হবে এবং হামলাকারীদের শাস্তি দেওয়া হবে।

সোমবার ভোরে আইআরজিসি আরও দাবি করে, তারা জর্ডানে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আইআরএনএর প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে প্রতিটি হামলার জবাব আরও ভয়াবহ প্রতিক্রিয়ার মাধ্যমে দেওয়া হবে।

তবে জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, সোমবার ভোরে দেশটির আকাশসীমায় প্রবেশ করা আটটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে।
অন্যদিকে, আইআরজিসির হামলার দাবি প্রত্যাখ্যান করেছে সেন্টকম। তাদের ভাষ্য, রোববারের অভিযানটি ছিল হরমুজ প্রণালিতে সম্ভাব্য হুমকি তৈরি করা আইআরজিসির মাইন স্থাপনকারী বাহিনীর বিরুদ্ধে একটি সীমিত ও সুনির্দিষ্ট সামরিক অভিযান।

যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন করে এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

পড়ুন:নেপালে বন্যার ধ্বংসস্তূপের নিচ থেকে ৩ দিন পর জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন