জেলায় উৎসমুখর পরিবেশে র্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বেলা সাড়ে ১২টায় জেলা শহরের কালীনাথ রায়ের বাজার বিএনপির কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে শহরের পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে সমবেত হন।
পরে, জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানার ও ফেস্টুন, বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যান পার্টিসহ বিশাল বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে পুনরায় জেলা কার্যালয়ে এসে শেষ হয়৷
এসময় আলোচনা সভায় কেন্দ্রীয় বিএনপি সদস্য ও জেলা আহবায়ক গোলাম নবী আলমগীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম- আহ্বায়ক শফিউর রহমান কিরণ ও সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম খান, হারুন অর রশিদ, এনামুল হক, হুমায়ুন কবির সোপান, ইয়ারুল আলম লিটন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, তরিকুল ইসলাম কায়েদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ ও সদস্য সচিব হেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক মুনতাসির আলম রবিন চৌধুরী, ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ আল রাসেল ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেল প্রমুখ।


