বিজ্ঞাপন

দোয়া, র‍্যালি ও বৃক্ষরোপণে দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে বর্ণাঢ্য র‍্যালি, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচিসহ নানা আয়োজন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলা শহরের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা হয়।

এরপর দলীয় কার্যালয়ে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। একইসঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলীয় নেতাকর্মী এবং দেশবাসীর সার্বিক কল্যাণ ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপজেলা ও পৌর বিএনপির হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং দলীয় স্লোগানে পুরো শহর মুখরিত হয়ে ওঠে।

র‍্যালি শেষে স্থানীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণে জড়ো হন নেতাকর্মীরা। সেখানে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বনায়নের লক্ষ্যে ঈদগাহ মাঠের চারপাশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন নেতৃবৃন্দ। বৃক্ষরোপণের মাধ্যমেই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

প্রতিষ্ঠাবার্ষিকীর এসব কর্মসূচিতে নেতৃত্ব দেন এবং উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম আলম ভূঁইয়া, সাবেক সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুচান, সহ-সভাপতি এম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল এবং সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার।

এছাড়াও কর্মসূচিতে পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গনিসহ উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সার্বিক আয়োজনে দুর্গাপুরে বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

পড়ুন : স্থানীয় নির্বাচন সামনে রেখে ইসিতে জামায়াতের ৯ দফা দাবি

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন