বিজ্ঞাপন

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি ডেপুটি জেনারেল ম্যানেজার বা ডিজিএম পদমর্যার ‘চিফ সিকিউরিটি অফিসার (সিএসও)’ পদে কর্মকর্তা নিয়োগে ৩০ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি।

বিজ্ঞাপন

৩১ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে এবং চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সোনালী ব্যাংক পিএলসি

পদের নাম: চিফ সিকিউরিটি অফিসার (ডেপুটি জেনারেল ম্যানেজার বা ডিজিএম)

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: পূর্ণকালীন (চুক্তিভিত্তিক: ২ বছর)

বেতন-ভাতা: ২ লাখ ৫০ হাজার টাকা

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৫২ বছরের (২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে) মধ্যে হতে হবে

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে

আবেদনের যোগ্যতা

  • স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
  • সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর বা সমপদমর্যাদার কর্মকর্তা হতে হবে

আবেদন যেভাবে: লিখিত আবেদনপত্র দরকারি কাগজপত্রসহ সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়: জেনারেল ম্যানেজার, মানবসম্পদ উন্নয়ন বিভাগ, সোনালী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়, ৩৫-৪২, ৪৪ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা বরাবর আবেদনপত্র পাঠাতে হবে

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

পড়ুন:রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস

ইমি/ ‎

-বিজ্ঞাপন-
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন