বিজ্ঞাপন

নেপাল-চীন সীমান্তে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১৩০

বিজ্ঞাপন

নেপাল-চীন সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১১৩০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত প্রায় সাড়ে ৪ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) প্রকাশিত সর্বশেষ সরকারি বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যের বরাতে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, গত ২৬ আগস্ট নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর দেশটিতে এখন পর্যন্ত ১ হাজার ১১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে ২৯২ জন আহত হয়েছেন এবং এখনও নিখোঁজ রয়েছেন ৩ হাজার ৯১৬ জন।

কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যাকবলিত এলাকা থেকে প্রায় ১২ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। চলমান অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার জন্য সেনাবাহিনী ও পুলিশসহ মোতায়েন করা হয়েছে ২১ হাজারের বেশি নিরাপত্তাকর্মী। এ ছাড়া নেপালে আকস্মিক বন্যায় প্রায় ১৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

নেপালের ত্রিশূলী নদীর তীরে কাদায় ভরা বিশাল টানেলের ভেতরে শত শত কর্মী আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। গত বুধবারের বন্যার পর থেকে ক্ষতিগ্রস্ত ১১টি জলবিদ্যুৎ প্রকল্পে ৯০০ জনেরও বেশি কর্মী যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। তবে সুড়ঙ্গের ভেতরে আটকে পড়াদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।

এমন পরিস্থিতিতে ত্রিশূলী-৩এ প্রকল্প এলাকায় পাহাড়ের ভেতরে বিস্ফোরণ ঘটিয়ে পথ তৈরি করা হচ্ছে এবং সুড়ঙ্গের ভেতরে বাতাস পাঠানো হচ্ছে। জীবিতদের কাছে পৌঁছানোর গুরুত্বপূর্ণ সময় দ্রুতই ফুরিয়ে যাচ্ছে বলে আশঙ্কা উদ্ধারকারীদের।

অন্যদিকে, চীনের অংশে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। দেশটির বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন, যার মধ্যে ২৬১ জন বিদেশি নাগরিক।

পড়ুন : নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় মৃতের সংখ্যা ১ হাজার ছাড়ালো

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন