বিজ্ঞাপন

কাশিমপুরে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, অটোরিকশা লুটের ঘটনায় আটক ২

বিজ্ঞাপন

গাজীপুরের কাশিমপুরে হৃদয় নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় লুট হওয়া অটোরিকশাসহ দুইজনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হৃদয়, বয়স ২৪ বছর, আশুলিয়ার পূর্ব বাইদগ্রামের একটি গ্যারেজ থেকে অটোরিকশা ভাড়ায় নিয়ে চালাতেন। প্রতিদিনের মতো গত ৩১ আগস্ট সকালে অটোরিকশা নিয়ে বের হন তিনি। তবে রাতে বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা গ্যারেজ মালিকের সঙ্গে যোগাযোগ করেন।
পরে অটোরিকশায় থাকা জিপিএস ট্র্যাকার অনুসরণ করে আশুলিয়ার কাঠগড়া এলাকায় যান গ্যারেজ মালিক ও তার লোকজন। সেখানে রাত আনুমানিক ২টার দিকে দুইজনকে আটক করে হৃদয়ের অটোরিকশাটি উদ্ধার করা হয়। এ সময় আরও তিনজন পালিয়ে যায়।

আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে কাশিমপুরের তেতুইবাড়ি এলাকায় বেক্সিমকো কোম্পানির ফাঁকা জায়গায় গিয়ে হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়।

পরে পিবিআই গাজীপুরের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পড়ুন:কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য আটক

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন