বিজ্ঞাপন

বাংলাদেশ ভ্রমণ শেষে দেশে ফেরার পথে বেনাপোল বন্দরে ভারতীয় যাত্রীর মৃত্যু

বিজ্ঞাপন

বাংলাদেশ ভ্রমণ শেষে নিজ দেশে ফেরার পথে বেনাপোল স্থলবন্দরে গৌতম মিস্ত্রি নামে এক ভারতীয় পাসপোর্টধারী যাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল আন্তর্জাতিক যাত্রী টার্মিনালে এ ঘটনা ঘটে। নিহত গৌতম মিস্ত্রির পাসপোর্ট নম্বর T3361611 বলে জানা গেছে।

বন্দর সূত্রে জানা যায়, বাংলাদেশ সফর শেষে ভারতে ফেরার উদ্দেশ্যে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে বেনাপোল স্থলবন্দরে আসেন গৌতম মিস্ত্রি। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। খবর পেয়ে বন্দর কর্তৃপক্ষ, ইমিগ্রেশন পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে প্রয়োজনীয় তদন্ত ও আনুষ্ঠানিক প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের পরিবারের সদস্যদেরও বিষয়টি অবহিত করা হয়েছে।

পড়ুন: আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন