জামালপুর সদরের নান্দিনা এলাকায় রাজীব পরিবহনের রুট পারমিট বাতিল ও বাস চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে স্থানীয় ছাত্র-জনতা।
আজ দুপুরে নান্দিনা বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, যাত্রীসেবার নামে রাজীব পরিবহন একচ্ছত্র সিন্ডিকেট গড়ে তুলেছে। এছাড়া বাসগুলো বেপরোয়া গতিতে চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলেও দাবি করেন তারা।
গত সোমবার সন্ধ্যায় সদরের লাহিড়ীকান্দায় রাজীব পরিবহনের একটি বাসের চাপায় অটোরিকশার যাত্রীসহ চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনার পর এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন মেহেদি নূর আলম মুন্না, রাকিবুল ইসলাম শান্ত ও মেহেদী মারুফ। বক্তারা রুট পারমিট বাতিল, সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং অন্যান্য পরিবহনের চলাচলের সুযোগ নিশ্চিত করার দাবি জানান।
এর আগে গত বছরের ২ মার্চ জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে শরিফপুরে বেপরোয়া গতিতে চলা রাজিব সার্ভিসের একটি বাস আগুনে পুড়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
পড়ুন: আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক
আর/


