বিজ্ঞাপন

ভেদরগঞ্জে জলাতঙ্ক প্রতিরোধে বিশেষ ভ্যাকসিনেশন কর্মসূচি

বিজ্ঞাপন

শরীয়তপুরের ভেদরগঞ্জে জলাতঙ্ক রোগ প্রতিরোধে বিশেষ ভ্যাকসিনেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও ভেদরগঞ্জ পৌরসভার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুবকর সিদ্দিক। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভেদরগঞ্জ পৌরসভার প্রশাসক কে. এম. রাফসান রাব্বি।

জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ হওয়ায় এর প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ প্রাণীদের প্রয়োজনীয় টিকাদানের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে কুকুরের কামড় থেকে জলাতঙ্কের সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিনেশন ও সচেতনতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

কর্মসূচিতে উপজেলা প্রশাসন ও পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী রাজনৈতিক নেতাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, জলাতঙ্ক প্রতিরোধে নিয়মিত টিকাদানের পাশাপাশি কুকুরের কামড়ের ঘটনায় আতঙ্কিত না হয়ে দ্রুত ক্ষতস্থান পরিষ্কার করে নিকটস্থ হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা ও টিকা গ্রহণ করা জরুরি।

পড়ুন: আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন