বিজ্ঞাপন

সিরাজগঞ্জে ভূয়া ডিবি পরিচয়ে অপহরণ ও চাঁদা দাবি, গ্রেফতার ১

বিজ্ঞাপন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভূয়া ডিবি পুলিশের পরিচয়ে অপহরণ ও চাঁদা দাবীর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার চরঘাটিনা এলাকায় এ অভিযান চালানো তাকে আটক করা হয়েছে।

গ্রেপ্তার মাহমুদুল হাসান সোহাগ (৩৫) উপজেলার নেওরগাছা পুরাতনপাড়ার আলী আশরাফ ওরফে ঝন্টুর ছেলে।

উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উল্লাপাড়ার ৪ ব্যক্তি শাহজাদপুর থেকে প্রাইভেটকারে বাড়ি ফিরছিলেন। তারা সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কের জংলীপুর জোড়া ব্রীজের কাছে পৌছলে কয়েকটি মটরসাইকেলে থাকা ১৫/১৬ জন যুবক নিজেদের ডিবি পরিচয়ে প্রাইভেটকারটি থামায়। এরপর প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের জিম্মি করে তাদের চরঘাটিনা এলাকায় ফাঁকা স্থানে নিয়ে যায়। সেখানে ওই ৪ ব্যক্তির কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবী করা হয়। এ অবস্থায় ভুক্তভোগীরা কৌশলে জরুরী সেবা ৯৯৯ এ কল করেন।

ওসি আরো বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছলে অন্যরা পালিয়ে গেলেও মাহমুদুল হাসান সোহাগকে গ্রেপ্তার ও তার ব্যবহৃত মটরসাইকেলটি জব্দ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী নতুন পাইকপাড়ার সোলায়মান হোসেন বাদী হয়ে মামলা করেছেন। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার মাহমুদুল হাসান সোহাগকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

পড়ুন: আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন