আগামী ছয় মাসে মালয়েশিয়ায় ২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে বলে সম্প্রতি জানিয়েছেন বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে তাঁর এই বক্তব্যকে বাংলাদেশ সরকারের কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা উচিত নয় বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার।
স্থানীয় সময় বুধবার (২ সেপ্টেম্বর) মন্ত্রিসভার নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান মালয়েশিয়া সরকারের মুখপাত্র সেরি ফাইমি ফাদজিল। মালয়েশিয়ার মালয় ভাষার ইমেইলসহ বিভিন্ন গণমাধ্যমেও এ তথ্য প্রকাশিত হয়েছে।
মুখপাত্র ফাহমি ফাদজিল বলেন, মালয়েশিয়া আগামী ছয় মাসের মধ্যে ২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা করছে বলে একজন মন্ত্রীর দাবি করা হয়েছে। তবে এটি কোনো সরকারি সিদ্ধান্ত নয়। দায়িত্বশীল জায়গা থেকে এ ধরনের বক্তব্যকে দায়িত্বহীনতার মতো বলে মন্তব্য করেন তিনি।
তিনি জানান, মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি রামানান তাকে জানিয়েছেন, ওই বক্তব্য একজন জুনিয়র মন্ত্রীর দেওয়া। তাই এটিকে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে বিবেচনা করা উচিত হবে না। এটি কোনো সরকারি ঘোষণা বা অবস্থানও নয় বলে জানান তিনি।
বাংলাদেশের মন্ত্রীর এমন বক্তব্যে মালয়েশিয়ায় অবস্থানরত অনেক প্রবাসী মনে করছেন, এতে বাংলাদেশের দালাল শ্রেণির মানুষ উৎসাহিত হয়ে সাধারণ মানুষকে প্রতারণার সুযোগ পেতে পারে।
পড়ুন: থানার পাশে মারধরের অভিযোগ, ৪ জন গ্রেপ্তার
আর/


