নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা স্কুল এন্ড কলেজ শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ রাব্বিকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এসময় রাব্বিকে বাঁচাতে এগিয়ে এলে অন্য সহপাঠীদেরও মেরে জখমের অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী হামলার শিকার শিক্ষার্থী রাব্বি র পিতা সাংবাদিক মো: হানিফ মোল্লা (৪৫), জানান, উপজেলার ভুলতা স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণিতে লেখাপড়া করে তার ছেলে শাহরিয়ার আহমেদ রাব্বি। বুধবার দুপুরে স্কুল টিফিনের ফাঁকে ফটকের বাহিরে এলে পূর্ব শত্রুতার জের ধরিয়া কৈরাব এলাকার ইছহাকের ছেলে রাইয়ান (১৫), সোনাবো এলাকার মোফাজ্জলের ছেলে আল হাদি, টেলাপাড়ার রিয়াদ (১৮),সহ অজ্ঞাত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এতে প্রতিবাদ করলে রাব্বিকে এলোপাথারী মারপিট করে এক পর্যায়ে কুপিয়ে জখম করে হত্যার চেষ্টায় মাথা ফাটিয়ে দেয়। এ সময় রাব্বির বন্ধু মো: বিল্লাল হোসেন (১৬) ও শাহরিয়ার সিতাব (১৭) এগিয়ে এলে হামলাকারীরা তাহাদেরকেও এলোপাথারী মারপিট করে জখম করে চলে যায়।
পরে খবর পেয়ে আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচ এম সালাহউদ্দিন।
পড়ুন : পাথরঘাটায় ইয়াবাসহ যুবক আটক


